Tag: কবিতা
-
মুখোমুখি আমরা দুজন

ঈশা জালুই মুখোমুখি আমরা দুজন আমাদের আবারও দেখা হবে-এমন এক বৃষ্টি ভেজা সন্ধ্যাতে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আবার ও চোখ নামিয়ে নিতে হবে । সেদিনের আমি আর সেদিনের তুমি একদম, আলাদা দুটো মানুষ হয়তো বছরের পর বছর পার করে দেবো আমরা। কিন্তু কোনো এক ফিরতি পথে,বা পথ ভুলে আমাদের দেখা হয়ে যাবে।তবে সেদিন আমরা…
-
আমি সেই

কৌস্তভ ঘোষ মূর্খরা জানে না যে আমি জানি তারা আমায় মূর্খ ভাবে। মূর্খরা বোঝে না যে আমি বুঝি তারা বিশ্বাসের দাম দেবে না। আমি জানি তারা কি কি ভাবে, কি কি করে । তারা মুখোশ পড়ুক বা না পড়ুক তাদের আমি চিনি। শুধু বুঝতে দি না, চোখ বুঝে থাকি। এসব থেকে বহু দূরে থাকি,কারন অনেক…
-
কিছু এলোমেলো কথা

কৌস্তভ ঘোষ কিছু এলোমেলো লেখা,কিছু মনের ভাবনা। আজ হটাৎ লিখতে বসলাম। ভালোবাসা সেটা কি?ভালোবাসা আজ যা সোনার পাথর বাটি, তবু ও ভালোবাসে মানুষ। তবু ও ভালোবাসা খোঁজে মানুষ। খুঁজতে খুঁজতেই এমন কেউ আসে, যাকে দেখলে মনে হয়-আরে এই তো সে। এর জন্যই তো করছিলাম এত প্রতীক্ষা। বা এমন কেউ যাকে বন্ধু বা পরিবার ভেবে ফেলে…
-
ফিরে আসা

কৌস্তুভ ঘোষ এক পা এগিয়ে দু পা পিছিয়ে যাওয়া যায়, কিন্তু ১০০ পা এগিয়ে ১০১ পা ফিরিয়ে নেওয়া যায় কি?১০০ পা এগোতে গিয়ে সময় লাগে, সাহস লাগে।পেরোতে হয় অনেক ঝড় ঝাপটা, লড়তে হয় অনেক যুদ্ধ। ১০০ পা এগোতে এগোতে লিখে ফেলে মানুষ-হাজারো ডায়েরি, হাজারো কবিতা। বুনে ফেলে হাজারো রঙিন স্বপ্ন। কিন্তু ফিরতে হয় কিছু দুর্ভাগা…
-
শুধু তুমি

কৌস্তভ ঘোষ জীবনে কত বার ভালোবেসেছি? জানি না হে প্রিয়, আসলে তুমি না আসলে জানতামই না ভালোবাসা টা কি? ভালো ভাবে বাঁচা কি?? তোমার অপেক্ষায় ছিলাম না জানি সেই কবে থেকে। তুমি এলে, থামলো আমার প্রতীক্ষা। জীবন তো একটাই, ভালবাসা একবার ই হয়। ভালবাসা মানে তোমার ই বারবার প্রেমে পড়া। নতুন করে, নতুন ভাবে। একবার,…
-
আমার ধর্ম দর্শন (ছড়ার আকারে)

কৌস্তভ ঘোষ নিরাকারে আছে আকার, আকারেই সাকার সাধনা। যে রূপেই ডাকি বা তোমায়, করি তো তোমারই বন্দ্ণা। কৃষ্ণ নামে কেউ বা ডাকে, কেউ বা বলে দূর্গা। কেউ বা ডাকে রহিম বলে, কেউ বা যায় দরগা। কেউ বা যিশু স্মরণ করে, শান্তি পায় গির্জা গিয়ে। জীবসেবার মধ্য দিয়ে খোঁজে জীবের মধ্য দিয়ে। নানা ভাবে নানা মতে…
-
তবু স্বপ্ন দেখি

কৌস্তভ ঘোষ মানুষ কত স্বপ্ন দেখে, পরিকল্পনা করে এটা জেনেও যে- সময়ের উপর ছড়ি ঘোরানোর ক্ষমতা তার নেই। তবু সে নিজের একটা টাইম লাইন বানায়। কি কি কত বছরের মধ্যে পেতে হবে। সে হারিয়ে ফেলতে পারে সব কিছু। হয়তো বা সে যা যা ভাবছে তার কিছুই না পেয়ে হয়ে পড়বে হতাশ। শুধু বাঁচার রসদ জোগাড়…
-
বাস, আমি ও জীবন

কৌস্তভ ঘোষ I was traveling from Behala, Kolkata to my home today by bus. This poetry is based on this bus journey and how I have connected it with life, philosophy. It was long since I have posted something in my mother tongue bengali. So, lets do it today বেহালার ওই বাস স্ট্যান্ড এ দাড়িয়ে,…
-
না বলা কথা (দ্বিতীয় ভাগ)

কৌস্তভ ঘোষ না বলা কথা- আমাদের জানতে অজান্তে অনেক কথা থাকে; যা বলতে চাইলেও বলতে পারি না। যা বলতে চাইলেও বলা হয়ে ওঠে না। বলা হয়ে ওঠে না বাবা কে কতটা ভালোবাসি। বলা হয়ে ওঠে না মা কে চিন্তা কর না। বলা হয়ে ওঠে না স্ত্রীকে তুমি ছাড়া আমি অচল। বোন কে বলা হয়ে ওঠে…

