মুখোমুখি আমরা দুজন

ঈশা জালুই

মুখোমুখি আমরা দুজন

আমাদের আবারও দেখা হবে-
এমন এক বৃষ্টি ভেজা সন্ধ্যাতে
দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আবার ও চোখ নামিয়ে নিতে হবে ।


সেদিনের আমি আর সেদিনের তুমি একদম, আলাদা দুটো মানুষ
হয়তো বছরের পর বছর
পার করে দেবো আমরা।


কিন্তু কোনো এক ফিরতি পথে,
বা পথ ভুলে আমাদের দেখা হয়ে যাবে।
তবে সেদিন আমরা দুজনে অপরিচিত ভেবে মুখ ফিরিয়ে নেবো দুজনের থেকে ।


না! রাগ ,অভিমান ,মন খারাপ  আর কোনোটাই আমাদের মাঝে তখন আর থাকবে না।
সেদিন আর দুজনেরই কথা বলার সাহস হয়ে উঠবে না ।


তবে যেটা থেকে যাবে আমদের মাঝে সেটা হলো না বলতে পারা কিছু কথা ।
সেই কথা গুলো বলতেও মন আর চাইবে না ।


সেদিন আমরা দুজনেই অন্য কারোর জীবন সঙ্গী হবো।
হয়তো বা আমি একাই থেকে যাবো ।


তবে সেদিন তোমার চোখে আমি নিজেকে খুঁজে পাবো না ।
ওই চোখ দুটো কবে ই আমাকে খোঁজা বন্ধ করে দিয়েছে ।
আজ আর আক্ষেপ , আফসোস কিছু নেই।
তবে সেদিন একবার র জন্য হলেও চোখ দুটো জলে ভিজবে ।


মনে মনে নিজেকে বলতে থাকবো
না দেখা হলেও পারতো ।
সময়ের সাথে মানিয়ে নেও কষ্ট টা আবারও আমাকে কষ্ট দিত না তাহলে ।
শুধু একটাই চাও আমাদের আর যেনো দেখা না হোক ।
  

Isha Jalui, a student of 6th semester, George School of Law, Konnagar wrote this poem.

Leave a Reply

Discover more from LAWET

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading