কৌস্তুভ ঘোষ
এক পা এগিয়ে দু পা পিছিয়ে যাওয়া যায়,
কিন্তু ১০০ পা এগিয়ে ১০১ পা ফিরিয়ে নেওয়া যায় কি?
১০০ পা এগোতে গিয়ে সময় লাগে, সাহস লাগে।
পেরোতে হয় অনেক ঝড় ঝাপটা, লড়তে হয় অনেক যুদ্ধ।
১০০ পা এগোতে এগোতে লিখে ফেলে মানুষ-
হাজারো ডায়েরি, হাজারো কবিতা।
বুনে ফেলে হাজারো রঙিন স্বপ্ন।
কিন্তু ফিরতে হয় কিছু দুর্ভাগা কে –
যার না সময় কোনদিন ফিরবে,
না সেই বিশ্বাস করার শক্তি।
একটা ভুল মানুষ ভুল করেও জিতে যায়,
হেরে যায় সে যে ১০০ পা এগিয়ে ছিল।।


Leave a Reply