কৌস্তভ ঘোষ
মূর্খরা জানে না যে আমি জানি তারা আমায় মূর্খ ভাবে।
মূর্খরা বোঝে না যে আমি বুঝি তারা বিশ্বাসের দাম দেবে না।
আমি জানি তারা কি কি ভাবে, কি কি করে ।
তারা মুখোশ পড়ুক বা না পড়ুক তাদের আমি চিনি।
শুধু বুঝতে দি না, চোখ বুঝে থাকি।
এসব থেকে বহু দূরে থাকি,
কারন অনেক দূর যেতে হবে,
অনেক কাজ করতে রয়েছে বাকি,
সময় যে বড় কম।
কাজ শেষ করেই ফিরে যাব নিজের বাড়ি,
কে জানে আবার কোথায় পড়বে ডাক।
ছুটতে হবে সেখানে।
বিশ্রাম নেবার সময় নেই।
আমার এই কর্ম যোগেই মুক্তি,
যেদিন সবাই মুক্ত হবে,
মুক্ত হয়ে যাব আমি।


Leave a Reply