কৌস্তভ ঘোষ
কিছু এলোমেলো লেখা,কিছু মনের ভাবনা।
আজ হটাৎ লিখতে বসলাম।
ভালোবাসা সেটা কি?
ভালোবাসা আজ যা সোনার পাথর বাটি,
তবু ও ভালোবাসে মানুষ।
তবু ও ভালোবাসা খোঁজে মানুষ।
খুঁজতে খুঁজতেই এমন কেউ আসে,
যাকে দেখলে মনে হয়-
আরে এই তো সে।
এর জন্যই তো করছিলাম এত প্রতীক্ষা।
বা এমন কেউ যাকে বন্ধু বা পরিবার ভেবে ফেলে মানুষ।
ধোঁকা পাবে জেনেও বিশ্বাস করে।
কিন্তু তারাই বিশ্বাস ভাঙতে পারে যারা তাদের কে বিশ্বাস করেছিল।
তারা নুড়ি পাথর চুরি করেই বড্ড খুশি।
তাদের কে আমি সোনায় মুড়িয়ে দিতে চেয়ে ছিলাম।
খুলে দিতাম এক রত্ন ভান্ডারের সন্ধান।
আসলে জহুরী জহর চেনে,
জহুরী টা কে খুঁজে পেতেই যত সময় লাগে।
তারা আফসোস কে চয়ন করেছে,
তাই আমার তাতে নেই আফসোস।


Leave a Reply