Kaustav Ghosh
বুকের ভেতর জমে থাকা পাথরের মতো ভারগুলো
যখন কোনো আইনি ধারায় মাপা যায় না,
তখন চারপাশের এই পরিপাটি শহরটাকে
এক নিষ্ঠুর, সুসজ্জিত বন্দিশালা মনে হয়।
বাইরে হয়তো নিয়মের আলো,
সাফল্যের তীব্র কোলাহল আর কথার মিছিল—
কিন্তু নির্জন সন্ধ্যায় যখন নিজের মুখোমুখি দাঁড়াই,
প্রতিটি নিশ্বাসে জড়িয়ে থাকে একরাশ না-মেটা আক্ষেপ।
সবাই যাকে জীবন বলে আঁকড়ে ধরতে চায়,
সেখানে আমি দেখি শুধু প্রত্যাশার ফাঁকা প্রতিধ্বনি।
এই চাকচিক্যময় নরকে;
আর কত মিথ্যে হাসির মুখোশ পরে থাকা যায়?
যদি এই দীর্ঘশ্বাসগুলোর কোনো উত্তর না-ই মেলে,
যদি প্রাপ্তির চেয়ে অতৃপ্তির পাল্লাই ভারী থেকে যায় চিরকাল,
তবে এই অনন্ত ক্লান্তির অবসান হোক।
কালো অন্ধকারের শীতল চাদর
নিঃশব্দে ঢেকে দিক আমার সমস্ত অস্তিত্ব।
মৃত্যুর এই প্রার্থনা আসলে মৃত্যুর জন্য নয়—
এ তো কেবল একটুখানি নিস্তব্ধতার খোঁজে,
যেখানে আর কোনো অভিযোগ থাকবে না,
কোনো আক্ষেপের আগুনে পুড়তে হবে না আমায়।


Leave a Reply