স্মৃতির উদযাপন( ডায়েরির পাতা থেকে)

কৌস্তভ ঘোষ

জীবনের প্রথম প্রেম কেউ ভুলতে পারে না, ২০২৩ এর আগে অবধি নিজে স্বাধীন ভাবে ওকালতির সাথে গবেষণার কাজ করতাম। সুযোগ এলো পড়ানোর, যেটা আমার প্রথম ভালোবাসা। প্রথম চাকরি হলো gsl এ শিক্ষকতা। ১৭ আগস্ট,২০২৩। বুক দুরুদুরু। বর্তমানের যারা নবম সেমিস্টার, তারা তখন পঞ্চম সেমিস্টারে ছিল। প্রথম ক্লাস কনস্টিটিউশন। আমার ছাত্ররা আমার কাজটা সহজ করে দিয়েছিল পাশে থেকে, ধৈর্য্য দেখিয়ে, এডজাস্ট করে।এই কম্পিটিশনের যুগে, জীবনের বড় পাওয়া বোধহয় সেটাই ছিল। সমস্ত ছাত্র ছাত্রী এক এক করে প্রচন্ড প্রিয় হয়ে ওঠে। আর ভাগ্য করে এই কর্মক্ষেত্রে পাই দুই গুরুকে। এই ঘোর কলিযুগে স্বার্থপরতার দুনিয়াতে এমন দুজনকে পেলাম যারা শুধু নিজের বিষয়েই নয়, শিক্ষকতা তে অসীম জ্ঞানের অধিকারী। তারা অন্যতম যাদের থেকে পড়ানো, শিক্ষকতার মান কে বাড়ানো শিখেছি, শিখছি। তাদের কে পাথেয় করে এগিয়ে চলেছি। শুধু কি ছাত্র ছাত্রী বা গুরু? এখানকার মানুষ গুলো ও যে হয়ে উঠেছিল আপন। বাটার মোর থেকে ঘাটের দিকে এগিয়ে যেতে ওই চায়ের দোকানে আড্ডা দেওয়া, গাইডেন্স পাওয়া। তাই আজও সেই সুযোগ ছাড়ি নি। তার সাথে স্পেশাল পান এর দোকান। দাওয়াত তো বন্ধ হয়েই গেছে। যেসব পাইস হোটেলে ভাত খেতাম বা সোনামা দোকানে বিরিয়ানি, তার উল্টোদিকের দোকানে স্পেশাল মসলা মুড়ি। বাটার মোর এর বা অরবিন্দ রোডের মিষ্টির দোকান, অরবিন্দ রোডের মুখে ডালপুরি, তার উল্টোদিকে আদা দিয়ে চা। সবার সাথে কত পরিচয় হয়ে গেছিল। জানি না কবে আবার ফিরবো, দেখা হবে কিনা। এই শহর প্রিয়াঙ্কা ম্যাডামের মত বোন দিয়েছে, রিন্টুর মত ভাই কাম ছাত্র দিয়েছে যাকে অন্য কলেজে পেয়েছি। এই শহর দিয়েছে ফুটবল খেলার স্মৃতি, কোচিং, নাচ গান করার সুযোগ। জীবনের সবচেয়ে কঠিনতম সময়ের সাক্ষী এই শহর; transition, new beginning, নিজেকে নতুন রূপে চিনতে, আরো বেটার হয়ে উঠতে সাহায্য করেছে, অনেক বড় বড় শিক্ষা দিয়েছে এই শহর যা না পেলে অসম্পূর্ণ থেকে যেতাম চিরকাল। আজকে দুই গুরুর সাথে এই শিষ্যের স্মৃতি রোমন্থন হলো, চললো অনেক আড্ডা।
আজকের দিনটা আরো বিশেষ হয়ে গেলো মাহেশে মহাভোগ প্রাপ্তি ও দর্শন।
এই শহর আমায় প্রাণ ভরে অনেক কিছু দিয়েছে, এবার ফেরত দেবার পালা।
প্রিয় Gsl এর ছাত্র ছাত্রী রা,
জানি না আমায় কি ভাবিস, তোরা সবাই আমার কাছে চিরকালের পরিবার থাকবি। যে আনন্দ, সম্মান, সাথে থাকা তোরা দিয়েছিস জীবনের শেষ দিন অবধি ভুলবার নয়। চল একসাথে সফল হই, দেশ আর সমাজ গড়ি। যেখানে তোরা ভালো থাকবি তোদের পরের প্রজন্মকে নিয়ে। এটাই এই শহরকে আমার গুরু দক্ষিণা, তরুণের সাথে নিয়ে ভবিষ্যতের বিশ্ব জয়ের উদঘোষ।

Leave a Reply

Discover more from LAWET

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading