কৌস্তভ ঘোষ
আমি আসলে কিছুই ভুলি না,
খুব কাছের মানুষের দেওয়া না হলে আঘাত ও গায়ে মাখি না।
মনে রাখি কিন্তু সবই,
সে মন থেকে দেওয়া ভালোবাসা থেকে ধোঁকা,
প্রতিটা ছোটো বড় পাশে থাকা থেকে আঘাত।
হ্যাঁ আমি কিছুই ভুলি না।
কিচ্ছু না।
আমি জানি কে আমার সামনে কি বলছে,
পিছনে কি।
সাদা সিধা মানুষ বোকা হয়ে থাকি।
অনেক শান্তি তাতে।


Leave a Reply