কৌস্তভ ঘোষ

“তুমি এখানে?”
চিনতে পেরেছো? দশক পেরিয়ে গেলো বলো। আচ্ছা আমি কী একরকম আছি? শেষ যেবার দক্ষিণেশ্বর মন্দিরে..
“০৬/১০/২০২৩”
এটা তোমার মেয়ে? খুব মিষ্টি হয়েছে দেখতে। তোমার বর কেমন আছে?
“ওসব ছাড়ো। তুমি বলো। তোমার ছেলে তো খুব মিষ্টি হয়েছে।”
হঠাৎ ভাগ্নের প্রবেশ। “কি দাদু কে জালাচ্ছো না তো”।
“তুমি বিয়ে করো নি”?
ওসব ছাড়ো, তুমি ভালো থেকো। তোমার মেয়ের নাম কি?
একটা নাম আর অনেক নিস্তব্ধতা।
তাদের গন্তব্য অন্যদিকে। তাদের হয়তো আর কোনোদিন দেখা হবে না। কিন্তু আজ অনেক অপ্রাপ্তির মধ্যে গল্পের ট্র্যাজিক হিরো অনেক কিছু পেলো। এই জন্মে যা সম্পূর্ণ হলো না হয়তো অন্য কোনো জন্মে, অন্য কোনো টাইমলাইনে পূর্ণ হবে। কিছু ভালোবাসা দেহ পেরিয়ে আত্মাকে স্পর্শ করে ফেলে। সেই মায়া থেকে নিস্তার মায়াপতি মহাপ্রভুর ও নেই।


Leave a Reply