Book review

Kaustav Ghosh

“হাওড়া জেলার ব্যতিক্রমী মন্দির, পূজা ও উৎসব” আমার স্নেহের ভাই খ্যাতনামা লেখক শুদ্ধশীল ঘোষ এর অনবদ্য প্রয়াস। তার সাথে আমার পরিচয় “মণ্ডলা কালীর ইতিবৃত্ত” বইটি এর মাধ্যম দিয়ে।
ওর হাওড়া জেলা নিয়ে বইটি প্রকাশিত হবার সাথে সাথে আমি যোগাযোগ করে সংগ্রহ করি এপ্রিল মাসে। আজ আগস্ট। তবে ৪ মাস কেনো লাগলো? হাজার পাতার বই তো না। আসলে কিছু বই হাজার বার পড়তে আরো বেশি ভালো লাগে, তার রেশ টা বেশ থেকে যায়। ওর লেখা ওই দুটি বই তার মধ্যে অন্যতম। অনেক নতুন নতুন তথ্য জানতে পারলাম, যেগুলো জানতাম তার ও ব্যাপারে আরো অনেক কিছু জানলাম।
বইটির সবচেয়ে বড় পাওনা পাঠক হিসাবে সেটি হলো খুব সোজা ভাষায় সব ধরনের পাঠক দের কথা ভেবে লেখা হয়েছে। ঠিক মন এর সাথে কানেক্ট হয়ে যাবে।
তবে আমার দুটো জিনিস এর দিকে নজর দিলে আরো ভালো হতো বলে মনে হয় –
১) হাওড়া জেলার এই তথ্য গুলো ব্লক বা এলাকা অনুযায়ী গ্রুপ করে দিলে।
২) সঠিক ভাবে দিকনির্দেশ দিলে যেখানে কিভাবে সহজে পৌঁছে যাওয়া যায়।

সবাই অবশ্যই পড়ুন, পড়ান। ইতিহাস কে আগলে রাখতে হয়, নয়তো একটা জাতি ইতিহাসের পাতায় ঠাঁই পায় অনাদরে। অনেক শুভেচ্ছা আমার ভাই কে।

Leave a Reply

Discover more from LAWET

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading