কৌস্তভ ঘোষ


মামা, খুব যেতে ইচ্ছে করে তোমার সেই দিন গুলোতে, চলো না ঘুরে আসি সেই পুরোনো দিনগুলো তে, তোমার কলেজ জীবন।
“কেন আর অতীতে যাবি, বরং চল না ভবিষ্যতে যাই।”
Multiverse of madness?
“Multiverse কিনা জানি না, তবে। যেখানে দুইয়ের বেশি পরিণতি হবে সেটাই তো? কোনো একটা paralal world এ ক্ষত গুলো শুকিয়ে নতুন ভাবে এগিয়ে গেছি, কোথাও বা সেই ক্ষতগুলো তৈরি হয় নি, কোথাও বা আরো ক্ষতবিক্ষত হয়েছি। তবে বিশ্বাস করি কোথাও আমি হার মানি নি। লড়তে লড়তে এগিয়ে গেছি।”
কিন্তু আমি চাই আর যেন কোনো ক্ষত না আসে, তুমি শুধু আমাকে না অনেককে heal করেছো। এই ক্ষতগুলো চলে যাক।
“ক্ষতগুলো তো যোদ্ধাদের নিজের জীবনে পাওয়া মেডেল রে। যদি চাস এটুকু চাস যুদ্ধ টা যেন একতরফা না হয়। পাশের সহযোদ্ধা যেন cover fire দিতে পারে। নিজের অতীত বা ইতিহাস এর যেন পুনরাবৃত্তি না হয়।
যদি কিছু ফিরে আসে তাহলে যেন সেটা শুধু আমি নিজে। নিজের প্রতিচ্ছবি। যে বুক চিতিয়ে লড়তে জানে, হার মানেনা। যে যুদ্ধে যদি নামে, তাহলে সে যেন ভগবান বা ভাগ্যের সাথে লড়াই করার সাহস রাখে। হারবে জেনেও লড়াইটা না ভুলে যায়।”
জীবন যুদ্ধে এত প্রশ্ন, আচ্ছা মামা এত প্রশ্ন করি বিরক্ত কোনোদিন হয়েছো?
“না, খুশি হই প্রশ্ন শুনে। সে তুই কর বা যে কোনো ভবিষ্যত প্রজন্ম। কাউকে আলো দেখাতে পারলে আমার সৌভাগ্য। “
চলো না ঘুরে আসি অতীত থেকে।
“অতীতে কিছু নেই, যা ছিল সব অতীতের গর্ভে নিমজ্জিত। যা রয়ে গেছে আজও সেটা লড়াই করে যাওয়ার মানসিকতা। মরবো তবু ছাড়বো না। শুধু নিজের না অনেকের জন্য লড়াই করতে চাই। তোদের ভবিষ্যত প্রজন্ম কে এত অন্ধকারে ডুবতে দেব না। অতীত তো কাউকে উপহার দেওয়া। সেটা শুধু তার থাকুক, থাকুক আমার হার না মানা লড়াই, থাকুক যত অনুভূতি দিয়ে সৃষ্টি করা গান ও কবিতা। থাকুক তার জন্য ঝরানো প্রতিটা চোখের জল, থাকুক সেই ভাগ্যের বিরুদ্ধে সেই যুদ্ধে আমার রণবেশ, থাকুক তার সাথে থাকা আমার সব কিছু। থাকুক তার সাথে অনেক ‘কিন্তু’ ও ‘ হয়তো ‘ এর মত অনেক শব্দ, একার যুদ্ধ না হয়েও থাকুক আমার একতরফা যুদ্ধ, শেষ ল্যাপে গিয়ে যুদ্ধ হারা টা ও অতীতকে দিয়েছি
উপহার। “
মামা, একটা ছেলে কি চায়? কি দরকার তার?
“ছেলেরা চায় শুধু শক্ত করে হাতটা ধরে থাকার মানুষ। না কথায় না
love bombing এ; কিন্তু কাজে, প্রতিটা অনুভূতি তে। সেই নারী খুব ভাগ্যবান যার সামনে ছেলেরা ইমোশন দেখিয়ে ফেলে, কেঁদে ফেলে। কারন তার জন্য ভগবানের সাথে, অসুরদের সাথে, ভাগ্যের সাথে, পরিবারের সাথে লড়াই করে জিতে যাবার ক্ষমতা রাখে। শুধু হাতটা ধরতে হয়।”


Leave a Reply