কৌস্তভ ঘোষ

মামা, কি ভাবছো?
“তুই ম্যাজিক বিশ্বাস করিস?”
কি ম্যাজিক?
“সময় থেমে যায় কখনও কখনও”
কিভাবে?
“কারো চোখ দেখে। সেই চোখের মনিতে সময় কে থমকে যেতে দেখেছি।”
কোথায়? কবে?
“৩৮৬০ দিন আগে যেখানে এখন দাঁড়িয়ে আছি।”
তাই কি প্রতি বছর এখানে আসো? এত বছর পরেও?
“না রে, কিন্তু কিছু অপ্রাপ্তির মধ্যেও সব কিছু পাওয়া থাকে। শুধু সেই মানুষ টা যায় নি, সেই যুগটাকে তার সাথে নিয়ে গেছে।এই যুগ অপেক্ষার মানে জানে না।”
মামা যুগ কি সত্যি হারিয়ে যায়? সে তো নতুন করে নতুন রূপে ফিরে আসে।
“সেই টিনএজ বয়স কি ফিরবে যখন মানুষ এত সহজলভ্য ছিল না? যখন একটা মেসেজ টাইপ করতে তো বটেই রিচার্জ করা তেও ইফোর্ট লাগতো। তখন এত whatsapp, left/right swipe ছিল না, ডেটিং কি বুঝতাম না। প্রেম করতে বুকের পাটা লাগতো, ভালবাসি বলতে সৎ সাহস কারন সেটা মন থেকে বলতো, বেঞ্চিং বলে কিছু ছিল না। তখন ছিল সাইকেল, টেলিফোন বুথ, একটি নির্দিষ্ট সময়ে তার ফোন আসার অপেক্ষা, ফ্রি কল ছিল না, তাই অনেক কিছু বলতে গিয়েও কিছু বলে হওয়া উঠতো না, এতবার করে ভালবাসি বলতে হতো না, শুধু দুটো মন একে অপরকে বুঝে নিতো। এখন এত i love you এর ছড়াছড়ি তারপর ও তো এত বিচ্ছেদ। তখন হাত স্পর্শ করতেও অপেক্ষা করতো তার অনুমতির, তার ইচ্ছার।”
জীবনে এত অপ্রাপ্তির মধ্যেই সব পাবার আনন্দ টা কি করে পাও?
“জীবনে যা করবি যেটুকু করবি ভালোবাসার জন্য ভালোবেসে করবি। সে পড়াশুনা হোক বা মানুষ। আজকের যুগে মানুষ এফোর্টও কি ভুলতে বসেছে।পরিণতি বা ফল তো তোর বা আমার কারো হাতে নেই। আমি জানতাম জীবনে যাই করি, ফলাফল যাই হোক, শুধু ভালোবেসে করেই দেখি না। কিছু পাবার আশা না করে শুধু ভালোবাসাকে ভালোবাসার জন্য ভালোবেসেই দেখি না। কে বলতে পারে কালকে কি হবে। আজ কিছু নেই, কিন্তু একদিন অনেক কিছু হয়তো আমার হবে। বিশেষত কিছু জিনিস। যদি না কিছু পাই তবু সুখী হব, শান্তি নষ্ট হবে না। কারন অপ্রাপ্তির চেয়েও দীর্ঘশ্বাস কুড়ানো খারাপ”


Leave a Reply