কৌস্তভ ঘোষ
জানো, তোমাকে পাওয়া ততটা কঠিন ছিল না।
তুমি ছিলে যুদ্ধের ওপারে দাঁড়িয়ে থাকা এক সত্যি।
হয় জয়ের তাজ, নয়তো পরাজয় নামক মৃত্যু।
মৃত্যু কে কবেই বা বীর পুরুষরা ভয় করেছে।
যে ভালোবাসে সে মৃত্যুঞ্জয়ী হয়ে যায়।
তোমাকে পাওয়াটা এতটা কঠিন ছিল না…
জানো, তোমাকে পাওয়ার যুদ্ধটা ততটা কঠিন ছিল না।
তুমি ছিলে আকাশ—আমি এক চির চেনা মাটির মতো।
আকাশ তো পাতালকে ছুঁতে পারে না।
তবু আকাশ পাতাল এক করা যুদ্ধ করেছিলাম শেষ অবধি।
জিতেই যেতাম,
কিন্তু জীবন একটুর জন্য অনেক কিছু অনেকে হারায়।
এত কাছে এসে খালি হাতে ফিরে নতুন করে শুরু করতে হয় তাকে।
শুধু একটা ধাপ ছিল বাকি।
শেষবারের মত একবার শুধু হাতে রাখতে হতো হাত।
দুইয়ে দুইয়ে চার হয়ে মিলে যেত অংকটা চিরকাল।
তোমাকে পাওয়ার যুদ্ধে শেষ বাধাটা তুমি ছিলে।
যমকে পেরোতে পারি, তোমাকে পারি নি, পারতাম না।
তোমাকে পাওয়াটা এতটাও কঠিন ছিল না।


Leave a Reply