ভগবানকে ২০২৫ এ চিঠি

কৌস্তভ ঘোষ

প্রিয় ভগবান,

কেমন আছো? জানি ভালো নেই। কারন চারদিকে এত হত্যা, তোমার সন্তানদের মধ্যে যুদ্ধ ও এত রক্তপাত। পুরী ঘুরে এলাম। প্রথম বার পর পর দুই মাস। 4th April and 28th May, 2025। চারদিকে ভালো কোনো খবর নেই। জাত, ধর্ম, ভাষা, পরিচিতি নিয়ে মারামারি আজকের এই 2025 e, a.i এর যুগে ও দেখতে হচ্ছে। কিছু কথা তবু বলতে চাই তোমায়।

প্রথম, মধ্য ও শেষ ভরসা তুমিই। আমার সব কষ্ট, ব্যর্থতা তোমার পরিকল্পিত কৃপার ফল। আমার কর্ম বন্ধন বিনাশ করে শুদ্ধ করে তুলছো। কারণ তুমি চাওনি অশুদ্ধ তে আমি সন্তুষ্ট হই। অনেক অনেক দূর যেতে হবে।

আমার ব্যর্থতায় তুমি, সফলতায় তুমি থেকো। দুঃখে যেভাবে আছো, সেভাবে সুখে থেকো। ব্যর্থতায় যেভাবে আছো, প্রাপ্তির সময় ও থেকো।

যদি সত্যি বরদান করতে চাও কোনোদিন, যদি সত্যি কোনোদিন এক মুহূর্তও প্রশ্ন হয় থাকে আমার প্রতি তবে আমায় কোনোদিন ত্যাগ না করার সেই প্রতিশ্রুতি পালন করো।

আমি জানি ভক্তের মত ভগবান ও অপেক্ষা করে। অপেক্ষা করে সেই ভক্ত কখনো আর কিভাবে লুপ নামক মাকড়সার মায়াজাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারবে। তোমার ভক্ত মরবে কিন্তু হার সে মানে না, মানবে না। ফিরবে সে বারবার যতদিন না সেই সব অসমাপ্ত কাজ গুলো শেষ করতে পারে। ততদিন মুক্তি নেই, চাই না। সেদিন ফিরবে সে যেদিন যে কাজের জন্য সৃষ্টি হয়েছিল সেটাও করতে পারবে।

Leave a Reply

Discover more from LAWET

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading