Kaustav Ghosh

ভালোবাসা মানে?
ভালোবাসা মানে শুধু চোখে চোখ রাখা নয়,
শব্দহীন হয়েও অনেক শব্দ বহন করা।
ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে চেনা,
তার অভিমানেও নিজের কষ্টের দেখতে পাওয়া।
ভালোবাসা মানে অপেক্ষা করতে জানা –
তার প্রতিটা উত্তরের,
তার প্রতিটা সম্মতির।
ভালোবাসা মানে চুপচাপ পাশে থাকা বারংবার।
শুধু উৎসবে নয়, ক্লান্তির দিনে ঘামে ভেজা মুখ।
না বলেও বলে দেওয়া ভালোবাসি, বলে দেওয়া পাশে আছি।
ভালোবাসা মানে তার প্রতিটা আঘাত কে নিজের করে নেওয়া।
ভালোবাসা মানে কুচকে যাওয়া চামড়া, অপারেশনের দাগ টা কে নিঠুর শান্তির প্রলেপ দেওয়া।
ভালোবাসা মানে প্রতিশ্রুতি-
বলেছিলে “থাকব শেষ অবধি”,
বলেছিলে ছাড়বো না এই হাত।
প্রতিদিনের ঘোরে, ব্যস্ততার মাঝে
ভুলে না যাওয়া যে, আমি ছিলাম, ভাবছিলাম তোমায় প্রতিটা কাজের ফাঁকে।
ভাবছিলাম খেয়েছো কিনা তুমি।
ভাবছিলাম সাবধানে অফিসে যাও,বাড়ি ফেরো।
আমি আছি তোমারই পাশে।
শেষ অবধি থেকে যাবো তোমার সাথে।শুধু কথায় না কাজেও।
শুধু কথায় না কাজেও।


Leave a Reply