কৌস্তভ ঘোষ
“তোমায় আমার খুব ভালো লাগে জানো?”
এখনও তুই বাচ্চা রয়ে গেছিস। ওসব মনের ভ্রম, তুই নিজের ক্যারিয়ার নিয়ে ভাব। ভবিষ্যত সুন্দর করতে, সুরক্ষিত করতে নিজের একটা পরিচয় বানাতে।
“কিন্তু ভবিষ্যত তো তোমায় নিয়ে দেখেছি?”
মানে তুই চাস সংঘর্ষ কে আপন বানাতে। আরামের জীবন চাস না।।
“তুমি হাত টা বাড়ালে লড়ে নেব”
হাত জিনিসটাই সাংঘাতিক। একবার হাত বাড়ালে, হাতে হাত রাখলে ফিরিয়ে নেওয়া যায় না। এটা আজকের left right scroll করার মত নয়।
সে হাতটা ধরলো। ক্ষণিকের স্তব্ধতা।
“বিশ্বাস না হয় একদিন জিতে নেবো। সেদিন ভালোবেসো।সেদিন ফিরিয়ে দিও না”
নিজেকে হারিয়ে ফেলা মানুষটার চোখে তুই নিজেকে কিনা তুই হারিয়ে ফেললি?


Leave a Reply