Kaustav Ghosh


আজকের জেন z দের কাছে কালকের দিনটা ঠিক যেরকম ছিল, আমাদের ৯০ এর দশকের ছেলেদের কাছে ছিল ২০০৮-২০১৩ মরসুম যেটা শেষ হয়েছিল শচীনের রিটারমেন্ট দিয়ে। সৌরভ, দ্রাবিড়, কুম্বলে, শচীন, লক্ষন এক এক করে চলে গেলো, হজম করতে অনেক সময় লেগেছিল। সেওয়াগ, লক্ষন, জাহির, হরভজন তো farewell ও পায় নি।
সেই সৌরভ-শচীনের ওপেনিং পার্টনারশিপ, সাদা কালো থেকে কালার টিভি, ডিডি স্পোর্টস থেকে কেবলের ইএসপিএন চ্যানেল। আলাদা সেই দিনগুলো ছিল। ছিল সাইকেল, মাঠে বা ছাদে খেলা ধুলা, জয়েন্ট ফ্যামিলি, ভাড়ার ঘরে ভাই বোন দের নিয়ে হামলা, রান্না ঘরে লুকোচুরি। দাদু, ঠাকুমা, জেঠু, কাকু দের আদর আর বকা।নতুন বৌদিদের থেকে chocolate। হারিয়ে গেছে সবকিছু, পড়ে নেই আর কিছুই। তারা চলে গেছে, সময়টাকে তাদের সাথে নিয়ে গিয়ে।
Happy retirement Rohit and Kohli


Leave a Reply