কৌস্তভ ঘোষ
হ্যাঁ, আমি স্বপ্ন দেখি।
স্বপ্ন দেখি এই পোড়া দেশ টাকে নিয়ে।
স্বপ্ন দেখি প্রতিটা রাজ্য কে নিয়ে।
স্বপ্ন দেখি আমার রাজ্য কে নিয়ে।
স্বপ্ন অধুনা বার্ধক্যের বারাণসী কে নিয়ে।
কত স্বপ্ন নিয়েই মানুষ দেয় অন্য রাজ্যে পারি।
আমার স্কুল, আমার পাড়া – খালি হচ্ছে আসপাশ টা আসতে আসতে।
এত মনি মানিক্য যার টানে এই দেশে এসেছে কত শত বিদেশী।
তারা ভালোবেসে এদেশের হয়ে মিশে গেছে এদেশের মাটিতে।
কিছু হীরে ঘুমিয়ে আছে খনিতে।
কিছু হীরে অসহায় হয়ে ভালো সময়ের অপেক্ষায়।
কিছু হীরে পারি দিচ্ছে অন্যান্য রাজ্যে,অন্য দেশে।
আমি স্বপ্ন দেখি এই বাংলা নিয়ে।
আমি স্বপ্ন দেখি আমার অমর ভারত নিয়ে।
গোটা বিশ্বের হীরে জহরত দেশের অলিতে গলিতে পাওয়া যাবে।
নব উন্মাদনায় নতুন ভারত জেগে উঠবে।
যার প্রতীক্ষায় আছে গোটা বিশ্ব।
কর্ম যজ্ঞের নেতৃত্ব দেবে এই বাংলা।
বাঙালি যে ভবিষ্যত দ্রষ্টা ছিল, সে শুধু গর্বের অতীত নিয়ে বাঁচবে না।
সে বর্তমানের রাজপথে ভবিষ্যতের অট্টালিকা বানাবে।


Leave a Reply