পুরুষের কথা

কৌস্তভ ঘোষ


আজ একটু পুরুষের কথা শোনা যাক।
পুরুষদের না বলা কথা যা শতকের পর শতক থেকেছে অবরুদ্ধ।
পুরুষ আমি, আমার চোখের জল যে ফেলা বারণ।
যন্ত্রনা হলে চিৎকার করা বারণ।
চুপচাপ লড়ে যাওয়া যোদ্ধা,
ঠিক আমাদের বাবার মতন।
সবাই জানতে চেয়েছে নারী কি চায়?
পুরুষদের চাওয়া পাওয়া অন্ধকারেই তাই রয়ে যায়।

কি চাই তবে আমরা?

জানতে চান? তাহলে আজ বলেই দি।

পুরুষরা চায় এমন কাউকে –

যার কোলে সে মাথা রাখতে পারবে।

যে তার হাতটা প্রতিটা মুহূর্তে শক্ত করে ধরবে।

কোনো লড়াইয়ে ছাড়বে না সে তাকে।

কাঁধে দিয়ে হাত, বলবে সে চিন্তা কি?

আছি তো আমি।

পুরুষরা চায় এমন একটা আস্তানা –

যেখানে আছে মনের শান্তি,

তাঁর আত্মা যেখানে বিশ্রাম নিতে আসবে।

কি বললেন?

পুরুষরা শুধু খোঁজে রূপ, যৌবন আর টাকা?

ধোঁকা খেয়ে গেছেন।

সে পুরুষ না, পুরুষের মুখোশ পড়া এক ভীরু কাপুরুষ।

সে পুরুষ না, কারন সে মানুষই না।

2 responses to “পুরুষের কথা”

  1. Wonderful ♥️

  2. spectacular! Sources Suggest [Potential Collaboration] on [Addressing Climate Change] 2025 pleasing

Leave a Reply

Discover more from LAWET

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading