কৌস্তভ ঘোষ





কে বলে ঠাকুর নেই?
তিনি আজও কথা বলেন।
তিনি ডাকেন –
“ওরে কোথায় তোরা, তোরা আয়”
কিন্তু আমরা শুনতে পাই না,
শুনতে চাই না।
বড় বিক্ষিপ্ত এই মন,
বেলুড়মঠেও দৌড়াদৌড়ি করে বেরোয়।
যেখানে মন কিনা বিশ্রাম নিতে আসে,
শান্তি পেতে আসে।
প্রাণের ঠাকুর অপেক্ষা করেন,
অপেক্ষা করছেন আজও।
মুক্তিরুপী চৈতন্য বিলিয়ে দিতে,
তিনি অন্তর্যামী, তিনি কল্পতরু।


Leave a Reply