ভগবানের প্রতি

কৌস্তভ ঘোষ

আমার ইষ্ট দেবী আজ এই লেখাটা তোমার উদ্দেশ্যে লিখলাম। শেষ ৪৮ মাস খুব কঠিন ছিল। নিজের টানা অসুস্থতা, এক্সিডেন্ট, করোনা কাল, বাবা মায়ের স্বাস্থ্য ভঙ্গ, মাসীর পা ভাঙ্গা, ক্যারিয়ারে ডাউন ফল, উপার্জন না হওয়া কিছু মাস,  নিজের প্রিয় কুকুরকে ছটফট করে মরতে দেখা, ভালোবাসার মানুষ গুলোকে এক এক করে হারানো সব শেষ ৪ বছরে দেখেছি। কিন্তু হে প্রভু, দিয়েছো ও তুমি। আধ্যাত্মিক সম্পদের জোরে তোমায় নিত্য সেবা করার যোগ্য হয়েছি, কুলদেবতা, কুলদেবীর দর্শন ও তাদের নিত্য সেবার শরীক শেষ ৪ বছরে হয়েছি। এত বিপদ দেখেছি বলেই তোমার কৃপা দেখেছি যিনি বিপদ দেখে প্রতি মুহূর্তে রক্ষা করে চলেছেন।পেয়েছি শ্রেয়সী এর মত বোন, পেয়েছি আকাশের মত ভাগ্নের সান্নিধ্য।পেয়েছি নীলোৎপল স্যার এর মত গুরু, প্রিয়াঙ্কা ম্যাডামের মত গার্ডিয়ান এঞ্জেল। রাজনৈতিক ময়দানে পেয়েছি অনেক অনেক সহযোদ্ধার সঙ্গ।

আর পেয়েছি হাজারো ছাত্র, ছাত্রী। যে আনন্দের স্বাদ নিজের কৈশোর, তারুণ্য তে পাই নি, তার স্বাদ পেয়েছি এত ছাত্র ও ছাত্রীর সান্নিধ্য পেয়ে। ওদের থেকে ভালোবাসা, শ্রদ্ধা, বন্ধুত্ব পেয়েছি যা আমায় পুনর্জন্ম দিয়েছে। জানি না সামনের দিন ও বছর গুলোতে কি কি পাবো কি কি হারাবো। কিন্তু আমার আক্ষেপ আমার ছাত্র ছাত্রী রা এক এক করে দূর করে চলেছে। ওরা যে আনন্দ দিয়েছে তার কোনো তুলনা নেই।

আজ শুধু ধন্যবাদ জানাতে এই লেখাটা লিখলাম। যা পেয়েছি তাতেই সন্তুষ্ট, অনেকে তো এটুকু ও পায় না। 

ধন্যবাদ প্রভু, তুমি যা দিয়েছো মাথায় করে রাখলাম। জীবনে অনেক কিছু এই ৪ বছরে হারিয়েও নিজেকে চিনতে পেরেছি সব চেয়ে বেশি। নিজের সব ভুল চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছো যাতে ভুল শুধরে আরো বেটার হয়ে উঠতে পারি। জীবনে যা দিয়েছো তাতেই সুখী। ভালো থেকো।

Leave a Reply

Discover more from LAWET

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading