Kaustav Ghosh
রাতের বেলায় বুঝি কবিতাগুলো ঘোরে ফেরে,
অনুভূতি গুলো বাক্যের রূপ নেয়।
রাত সে তো অনেক কিছুর সাক্ষী,
সে সাক্ষী হাজারো চোখের জলের।
সে সাক্ষী হাজারো আফসোসের।
সে সাক্ষী সব অপূর্ণতার।
কিসের?
প্রতিটা গোল লাইন সেভ গুলোর।
টাফ ম্যাচের শেষ মুহুর্তে ভাগ্য যখন গোল শোধ দেয় বারবার।
ফুলটাইম এর বাঁশি বেজে ওঠে,
শুরু হবে নতুন ম্যাচ।
কবে??
জানি না।
কিন্তু যখন ডাকবে,
মাঠে নেমে পড়বো।
ভাগ্য আমায় আমার চেয়ে বেশি চেনে।


Leave a Reply