Kaustav Ghosh
১৯৭৩ –
সেই সত্তরের দশক
বেঁচে ছিলাম সেই দিন গুলো,
দেখেছি সেই ঝড় ঝঞ্ঝার কাল।
বিভিন্ন রূপে বিভিন্ন সময়,
কখনো আমার বয়স ৭০।
কখনও বা ২০ বছরের যুবক।
তা ফিরে আসছে আমার ৩১এ।
৫০ বছর যেন কিছু পাল্টায় নি।
চোখের সামনে জমকালো আর সাদা কালোর মাঝে তো বসে আছি আমি।
শুধু শরীর পাল্টেছে।
আত্মা আজও কিছু না পাওয়া কে পাওয়ার চেষ্টায়।
যেটা তখন করে যেতে পারিনি।
সেদিন মৃত্যু কে দেখেছিলাম।
নিজের ও চারপাশে।
শরীরের নরক দর্শন যা শরীর ত্যাগে হয়।
ফিরে এসেছি আবার,
আবার কড়া নাড়ছে সেই দিন।
ফিরে গেছি সেই সাদা কালো পর্দায়।
দুটো সময় যেন মুখোমুখি দাড়িয়ে।
সেই কালচক্র।
নাকি অতীতে ফিরে যাওয়া।
নাকি শুধু টাইম মেশিনে ভবিষ্যত গুলো দেখতে এসেছি??


Leave a Reply