কৌস্তভ ঘোষ
দীর্ঘশ্বাস যারা জেনে কুড়োয় তাঁদের কোনোদিন কি ভয় হয়েছিল?
ভয় কি হয়েছিল তাদের যারা তার চোখে জল এনেছিল?
বিশেষত যারা এসেছিল কাঁদাতে নয়, চোখের জল মুছতে।
যারা এসেছিল হাত শক্ত করে ধরে।
যারা সব সময় বলতো আমি আছি, চিন্তা কিসের।
অসমাপ্ত গল্পগুচ্ছের শেষ পাতা গুলো ভরলো না আর।
তারা ক্ষমা করলেও ভগবান কি তাদের ক্ষমা করেছিল??


Leave a Reply