রানা কর্মকার

মাঝে অনেক দিন হলো,
তোমায় কিছু লেখা হয়নি
তোমায় কিছু বলা হয়নি।
মাঝে অনেক দিন হলো
তোমার হাসির শব্দ শোনা হয়নি।
তোমার গল্প গুলো জানা হয়নি।
মাঝে অনেক দিন হলো,
তোমার হাসি মুখ দেখা হয়নি
তোমাকে চোখ ভরে দেখা হয়নি।
মাঝে অনেক দিন হলো,
দুজনে একসাথে হাঁটা হয়নি
পরস্পরের গন্ধ পাওয়া হয়নি।
ব্যস্ততা ও দুরত্বের প্রাচীর ভেদ করে
চলো’ ঐ পাহাড়ি পথে আবারও হাঁটি
সেই সফরটা দুজনেই আত্মস্থ করি।


Leave a Reply