কৌস্তভ ঘোষ
চারদিকে ওই আওয়াজ টা শুনেছো?
কিসের?
ঘর ভাঙার।
বিভিন্ন অজুহাতে, কারনে অকারণে।
শুধু আরো ভালো আরো ভালোর খোঁজে।
এই খুঁজতে কি আমরা নিজেকে হারিয়ে ফেলি না?
চিনতে পেরেছিলো কি সেই মনের মানুষকে।
যার সাথে তারা ভেবেছিল একদিন ঘর বাঁধবে?
যার সাথে সারাটা জীবন নাকি কাটাবে?
মানুষের কিছু চাওয়া পাওয়ার আকর্ষন নতুন কিছু না।
কিন্তু চাইতে চাইতে চাওয়ার বোঝাতে চেপে যায় সেই ভালোবাসা।
কাছে থাকলেও তাকে খুঁজে পাওয়া যায় না।
হারিয়ে যায় ছোটো ছোটো ভালো লাগা গুলো।
হেরে যায় সেই সব প্রতিশ্রুতিগুলো।
হেরে যায় সেই ভালো গুণ গুলো।
হেরে যায় ভালোবাসার সেই মুহূর্ত গুলো।


Leave a Reply