শাপমোচন

কৌস্তভ ঘোষ


শাপমুক্তির অপর নাম কী গাঁট খোলা?

গাঁট খোলার যদিও অনেক মানে হয়।

নতুন ভোরের স্বপ্ন –
নতুন করে শুরু করা কখনোই ভুল না।


একটা শক্ত পেপারওয়েট নতুন হাওয়া কে আটকে রাখার চেষ্টা করে।


সে ভুলে যায় পরিবর্তনই জীবনের নিয়ম।

সেই নিয়ম অন্য কিছুর ধার ধারে না।

সে কালের স্রোত,

সে যে কালবৈশাখীর দমকা হাওয়া।

জীর্ণ পুরাতন কে সে উড়িয়ে নিয়ে যেতে আসে।

One response to “শাপমোচন”

  1. Fantastic beat I would like to apprentice while you amend your web site how could i subscribe for a blog site The account helped me a acceptable deal I had been a little bit acquainted of this your broadcast offered bright clear concept

Leave a Reply

Discover more from LAWET

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading