তবে বাড়াও হাত

কৌস্তভ ঘোষ

বিয়ে বাড়ি টা খুব বিশেষ জায়গা-

তখন তো বেশি বয়স ছিল না।

সব চেয়ে বেশি নিতবর হওয়ার রেকর্ড তো আমারই।

দাদা বৌদিকে খুব কাছ থেকে দেখেছিলাম,

বিয়ে মানে মন্ত্র ও হাতের উপর হাত।

হাত ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞা ও পালন।

হাজার ঝগড়া তে ও ছেড়ে যাবো?

ভাবা যেটা যায় না করবে কে সেটা?

আরো বড় হয়ে গান শুনলাম

যদি বন্ধু হও তবে বাড়াও হাত।

কিন্তু বড় হয়ে তো শুধু দেখলাম ছলনা ও কথার খেলাপ।

দেখতে থাকলাম মিথ্যা প্রতিজ্ঞার বেসাতি নিয়ে বসা মানুষজন।

কয়েক জন তো হাত ও বাড়ালো না।

বেঁচে যেত একটা প্রাণ, টুকরো টুকরো হতো না সে।

দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছে তারা।

ক্ষমা করে দিয়েছি তাদের।

ক্ষমা কি করা যায় তাদের?

হাত ছেড়ে যাওয়ার ভিড়ে হাত বাড়ানোর অভিনয় করেছিল।

বলেছিল হাত টা ধরে পাশে আছি।

সে তো সব জানতো, জানতো ভাঙ্গা গড়ার কাহিনী।

তারপর সব মিথ্যা হয়ে গেল।

মিথ্যা ছিল পাশে থাকাটা।

দোষ টা তারও বোধহয় না;

কারোর কবেই বা প্রথম অগ্রাধিকার ছিলাম আমি।

আসলে পাশে আছি বলা খুব সহজ,

হাত বাড়ানো টা সত্যি খুব কঠিন।

হাতে হাত টা রাখা খুব সহজ,

হাত ধরে একসাথে চলা টা খুব কঠিন।

ভালবাসি বলাটা খুব সহজ,

ভালোবেসে থেকে যাওয়া টা খুব কঠিন।

প্রপোজ করা টা খুব সহজ,

সাহস করে শেষ অব্দি থেকে যাওয়া কঠিন।

One response to “তবে বাড়াও হাত”

  1. I loved as much as you will receive carried out right here The sketch is tasteful your authored subject matter stylish nonetheless you command get got an edginess over that you wish be delivering the following unwell unquestionably come further formerly again as exactly the same nearly very often inside case you shield this hike

Leave a Reply

Discover more from LAWET

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading