কৌস্তভ ঘোষ
বলা হয় -“শেষ বলে কিছু নেই”।
শেষ বলে সত্যি কিছু কি আছে?
যেখানে শেষ থেকেই হয় শুরু।
I.p.c পড়ার সময় পড়েছিলাম ব্যাভিচারের কথা,
যেখানে কিছু শেষ হওয়ার আগেই নতুন কিছু শুরু হয়ে যায়।
একটা মানুষ যেখানে অতীত হবার আগেই অতীত হয়ে যায়।
আজকের যুগে যেখানে হিসাব করতে পারে না মানুষ কে তার প্রথম প্রেম –
কে বা তার দ্বিতীয়, তৃতীয় হয়ে কেই বা তার শেষ।
ভোগ্য সামগ্রীর মত নিত্য নতুন উন্নততর মানুষের খোঁজ চলে।
যেন এক অদৃশ্য দেখনদারির প্রতিযোগিতা।
তাই আমি স্রোতের বিপরীতে হেঁটে চলি,
খুঁজে ফিরি সেই চোখের সন্ধানে।
যাকে প্রথম দেখার মত প্রতিদিন দেখবো।
তারই প্রেমে পড়বো বারবার-
তার ভালো, খারাপ, তার সবকিছুর।
প্রথম ও শেষ প্রেম কি জানি না।
যে শেষ অব্দি থাকে,
সেই প্রথম, সেই শেষ।
মাঝে আর কেউ নেই, কেউ ছিল না কোনোদিন।


Leave a Reply