Kaustav ghosh
আমরা কুলদেবতা রঘুনাথ এর সেবায়েত বহু প্রজন্ম ধরে। আমার বাড়ির বৈশিষ্ট্য হলো তিনি সিংহাসনে শিবের সহিত থাকেন। তাঁদের পাশেই থাকে আমাদের কুলদেবী মা মনসার ঘট।তাঁর ইচ্ছাতে তাঁরই সেবার দায়িত্ব ঘোষ বংশে আমার দাদুর কাছে আসে। তিনি বংশে রাম নবমী পালন করতেন, তার পর ঠাকুমা, ঠাকুমার পর মা ও মায়ের অসুস্থতার জন্য বর্তমানে আমি। শুদ্ধ ভাবে রাম স্তুতি, রাম কবচ পাঠ ও শ্রবণ করা। ২৪ ঘণ্টা অন্ন তথা আমিষ গ্রহন না করা, নাম জপ ও ইন্দ্রিয় সংযম হলো প্রধান। আধ্যাত্মিকতা তে যেখানে নিজের সংযম ও মানব কল্যাণ কামনা করাই সব কিছু। রাম তত্ত্ব কে জানতে বহু জন্ম লেগে যায়, তার সাথে রাজনৈতিক রাম এর কোনো সম্পর্ক নেই। যে ধার্মিক সে জানে লড়াই টা কোনো ধর্মের সাথে নয়, লড়াই টা মৌলবাদের সাথে যেটা এই কলিযুগে সব ধর্মেই বিদ্যমান। আমাদের প্রত্যেকের কর্তব্য হলো নিজেদের ও ভবিষ্যত প্রজন্ম কে প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত করা।
শ্রী রাম আমাদের অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ করুন।


Leave a Reply