কৌস্তুভ ঘোষ
তোমায় প্রথম দেখেই ভালো লেগে গেছিল খুব,
জানি না সেটা ভালবাসা ছিল কিনা।
হয়তো মন জানতো তুমি কোনদিন আমার হতে না।
একটা অসীম লড়াই শুধু করছিল,
বিশ্বাস আর ভালোবাসা কে ভর করে।
একটা বিশাল অসম্ভবের আশায় বুক বাঁধছিল।
জানতাম ভুল করছি,
কিন্তু কিছু ভুল না করলে হয়তো দুঃখ পেতে হয়।
আফসোস করতে হয় চিরকাল।
আসলে কি জানো?
এত মিথ্যার মাঝে,
এত ভুল মানুষ দের পাশে থাকতে গিয়ে হঠাৎ এমন হয়।
ঠিক যেমন ঘন কালো মেঘের বুক চিরে একটু মিষ্টি রোদের ঝলকানি।
তোমায় প্রথম দেখেই ভালো লেগেছিল।
ভালো লেগেছিল পাওয়া- হারানোর আশা অতিক্রম করে।
তোমায় না পেয়েও তাই দুঃখ নেই।
ভালো ভাবে বাসার নামই তো ভালবাসা।
যেখানে লাভ ক্ষতির হিসাব থাকে না।
শুধু থেকে যায় ভালোবেসে যাওয়া।


Leave a Reply