বিন্ধ্য বাসিনী মায়ের জয়

৩ প্রকার বিন্ধ্যবাসিনী মাতার ধ্যান :-

১) অষ্টভুজা নীল বর্ণের বিন্ধ্যবাসিনী ধ্যান :-

নীলজিমুতসঙ্কাশং অষ্টবাহুসমন্বিতা || বিচিত্রবসনাং ধ্যায়েৎ বিচিত্রাদ্ভুতমুখধরা || বিভ্রতিং শঙ্খ চক্রঞ্চ খেটকং মুশলং তথা || ধনুর্বাণতথা খড়গং হলং চ দধতিং|| সিংহপৃষ্ঠেসংস্থিতা দেবী দৈত্যদানবদর্পহাং ||
ধ্যায়েত দেবী মহানিদ্রা শুম্ভনিশুম্ভ বিঘাতিনি ||
মহাদেবি বিন্ধ্যকুটনিলয়া সুখরাত্রিস্বরূপিনী ||

( নীল মেঘের ন্যায় বর্ণ বিশিষ্টা, অষ্টবাহু সংযুক্তা, বিচিত্রবসনা, বিচিত্র ও অদ্ভুত মুখমন্ডল ধারিণী, নিজ অষ্টভুজায় শঙ্খ চক্র, খেটক(ঢাল), মুশল, ধনুর্বাণ, খড়গ ও হল ( লাঙ্গল) ধারিণী দেবী বিন্ধ্যবাসিনী দেবীর ধ্যান করি যিনি সিংহবাহিনী, দৈত্য- দানবের দর্প দলন কারিণী, শুম্ভ-নিশুম্ভ ঘাতিনি, মহানিদ্রা যোগমায়া, মহাদেবি, বিন্ধ্যাচল পর্বত নিবাসিনী তথা সুখরাত্রি ( কালী / লক্ষ্মী ) স্বরূপিণী।

( দুর্গাপুরের উগ্রতারার সাধক স্বর্গীয় শ্রীঁ দুর্গাপদভিলাশি মুখোপাধ্যায়ের লিপিবদ্ধ করা ধ্যান মন্ত্রের সংকলন থেকে ওনার সুপুত্র শ্রী সদানন্দ মুখোপাধ্যায় মহাশয়ের দ্বারা প্রাপ্ত )

২) অগ্নিবর্ণা অষ্টভুজা বিন্ধ্যবাসিনীর ধ্যান :-

কালপাবকসন্নিভাং কলিতার্দ্ধচন্দ্রশিরোরুহাং
ভালনেত্রবিভূষণাং ভয়দায়ীসিংহনিষেদুষিম্ ।
চক্রশঙ্খকৃপাণখেটকচাপবাণকরোটিকা-
শুলবাহিভুজাং ভজে বিজিতাখিলাসুরসৈনিকাম্ ।।

( অর্থাৎ- যে ভগবতী প্রলয়াগ্নির সমান দেদীপ্তিমানা, যার কেশপাশে অর্ধচন্দ্রযুক্ত কিরীট সুশোভিত, ভালস্থ নেত্ররূপী আভূষণে বিভূষিত, মহাভয়ানক সিংহের ওপরে আরোহণের কারণে যাকে অত্যন্ত ভয়ঙ্কর লাগছে, যিনি তার অষ্টভুজায় চক্র, শঙ্খ, কৃপাণ (খড়্‌গ), খেটক (ঢাল), চাপ (ধনুক ), বাণ, কপাল (পানপাত্র) , এবং ত্রিশূল ধারণ করেছেন তথা যিনি অফুরন্ত অসুর সৈন্য সমূহের ওপরে বিজয় প্রাপ্ত কারিনী এমন বিন্ধ্যবাসিনী দেবীর আমি ধ্যান / ভজনা করি ।)

( – শারদা তিলক তন্ত্রে )

৩) চতুর্ভুজা বিন্ধ্যবাসিনীর ধ্যান ( ইনিই সাত্ত্বিকী বনদুর্গা, বিন্ধ্যাচলের মা বিন্ধ্যবাসিনীর রূপধ্যান ও এটিই ) : –

ওঁ সৌবর্ণম্বুজমধ্যগাং ত্রিনয়নাং সৌদামিনী সন্নিভাং
চক্র শঙ্খবরাভয়ানি দধতিমিন্দৗঃ কলাং বিভ্রতীম।
গ্রৌবেয়াঙ্গদহারকুন্ডলধরামাখন্ডলাদৌঃ স্তুতাং
ধ্যায়েদ্বিন্ধ্যানিবাসিনিং শশীমুখীং পার্শ্বস্তপঞ্চাননাম্ ।।

( – শারদা তিলক তন্ত্র )

অর্থাৎ – যে দেবী সুবর্ণময় পদ্মের মধ্যে নিবাস করেন , ত্রিনেত্রা ও বিদ্যুৎের ন্যায় জাজ্বল্যমান , চতুর্হস্তে চক্র ,শঙ্খ ,বর তথা অভয় মুদ্রা ধারণ করে আছেন ,মস্তকে যার চন্দ্রকলা সুশোভিত, যিনি গ্রৌবেয় ,অঙ্গদ , হার ও কুন্ডল ইত্যাদি অলংকারে সজ্জিত, ইন্দ্রাদি দেবতা যার স্তুতি করছেন এমন চন্দ্রাননা ভগবতী বিন্ধবাসিনী যার পাশে পঞ্চানন সদাশিব বিরাজ করছেন ,তার আমি ধ্যান করি |

Leave a Reply

Discover more from LAWET

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading