কৌস্তভ ঘোষ

পূর্ণজন্ম মানো সোনাই?
মানুষ তো বারবার ফিরে আসে অপূর্নতা থেকে।
ভগবান ও অবতার পাঠান মানুষকে পূর্ণ করতে।
চলে শুধু আশার আসা যাওয়া খেলা।
যা চলে গেছে তা তো ফেরে না।
কিন্তু না দেখা সুক্ষ্ম অনুভূতি গুলো থেকে যায়।
ঠিক যেমন শরীর নাশ হলেও থেকে যায় আত্মা।
কোনো এক জন্মে আবার দেখা হবে,
বিয়েবাড়ি না হয়ে এবার না হয় অন্য কোথাও।
তোমার তখন আবার বয়স ষোলো,
আমার তখন কলেজ পেরোনোর হাতছানি।
না আর আগের ভুল করবো না, ওকালতি ছেড়ে শুধু তোমার উকিল হয়ে থাকবো।
তোমাকেও হাত ছেড়ে হারিয়ে যেতে হবে না আর,
শিখে যাবে এবার তুমিও।
বর্তমান কে ভুলে ভুল শোধরানোর চেয়ে শেষ অবধি থেকে যাওয়ার নাম ভালোবাসা –
সে জীবন হোক,
বা পেশা নামের নেশা,
কিম্বা প্রথম ও শেষ ভালোবাসা।


Leave a Reply