সময়ের ইতিকথা

Kaustav Ghosh

সবাই সাফল্যের ভাগিদার হতে চায়,

থাকতে চায় শুধু তখন-

যখন জীবনে সব কিছু আছে।

কিন্তু এই খারাপ সময় গুলো তো সাহায্য করে-

মানুষ চিনতে।

বলে দেয় কে সত্যি আর কে সত্যিকারের অভিনেতা।

সময় সাথে থাকলে মানুষ নিজেকে রাজা ভাবে –

ভুলে যায় নিজের খারাপ দিনগুলো।

কেটে ফেলে শিকড়ের সাথে তার সম্পর্ক।

ভুলে যায় আজ যে রাজা কাল সে ফকির।

এই সময়ই মানুষ নিজেকে খুঁজে পায়,

নিজেকে সঠিক ভাবে চিনতে পারে,

বুঝতে পারে সে নিজেকে,

বুঝতে পারে কত বিশেষ ভাবে তৈরি,

বুঝতে পারে সে কতটা আলাদা।

এটাই সময়ের ইতিকথা,

এটাই তো সময়ের খেল।

Leave a Reply

Discover more from LAWET

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading